পাইকারি কটন শার্ট (Wholesale Shirt Bangladesh)

এই নম্বর দিয়েই লগইন করবেন

আগেই অ্যাপ্রুভ হয়েছে? লগইন করুন

দোকানদার, ব্যবসায়ী ও অনলাইন সেলারদের জন্য Bunonika-তে পাইকারি শার্ট (paikari shirt) পাওয়া যায়। ১০০% কটনের হাফ স্লিভ ও ফুল স্লিভ শার্ট এবং কাতুয়া পাইকারি দামে নিতে পারেন। Wholesale shirt in Bangladesh খুঁজলে এখানেই শুরু করুন।

পাইকারি শার্টে কী কী পাবেন?

আমাদের পাইকারি কালেকশনে তিনটি বিভাগ আছে: হাফ স্লিভ শার্ট, ফুল স্লিভ শার্ট ও কাতুয়া। শার্টগুলো ছাপা ও সাধারণ ডিজাইনের, যা দোকানে বিক্রির জন্য বেশ চলতি বাজারের স্টাইল। লগইন করলে প্রতিটি পণ্যের পাইকারি দাম দেখা যাবে।

সুবিধা

  • ২০ পিস থেকে অর্ডার, একাধিক ডিজাইন মিলিয়েও
  • সাইজ সেট: M, L, XL, XXL
  • কুরিয়ারে ঢাকাসহ সারা বাংলাদেশে ডেলিভারি
  • bKash বা Nagad-এ অগ্রিম দিয়ে অর্ডার নিশ্চিত করা যায়

কারা পাইকারি নিতে পারবেন?

দোকানদার, ব্যবসায়ী ও অনলাইন সেলাররা পাইকারি দামে নিতে পারেন। আপনি চট্টগ্রামের হোক বা ঢাকা, সিলেট, খুলনাসহ অন্য যেকোনো জেলার, কুরিয়ারের মাধ্যমে আমরা পণ্য পাঠাই। রেজিস্ট্রেশনের জন্য দোকানের কার্ড লাগবে।

কীভাবে শুরু করবেন

  1. ওপরের ফর্মে নাম, মোবাইল নম্বর ও দোকানের কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  2. আমরা যাচাই করে অনুমোদন দেব (SMS বা WhatsApp-এ জানাব)।
  3. লগইন করে পাইকারি দাম দেখুন, bKash/Nagad-এ অগ্রিম দিয়ে অর্ডার নিশ্চিত করুন।

চট্টগ্রামে পাইকারি শার্ট: টেরি বাজার থেকে সরাসরি (Wholesale Shirt in Chittagong)

চট্টগ্রামে পাইকারি কাপড়ের কথা উঠলে প্রথমেই আসে টেরি বাজারের নাম। Bunonika-র দোকান এই টেরি বাজারেই: ৩১, গুলফাম টাওয়ার, ৭ টেরি বাজার, চট্টগ্রাম ৪০০০। এখান থেকেই আমরা ১০০% কটনের হাফ স্লিভ শার্ট, ফুল স্লিভ শার্ট ও কাতুয়া পাইকারি দামে দোকানদারদের দিই। যাঁরা wholesale shirt in Chittagong বা পাইকারি শার্ট চট্টগ্রাম লিখে খুঁজছেন, তাঁদের জন্য এই পাতা।

চট্টগ্রামের দোকানদারদের জন্য

রিয়াজউদ্দিন বাজার, নিউ মার্কেট, আগ্রাবাদ, জিইসি, চকবাজার, বহদ্দারহাট বা শহরের যেকোনো এলাকায় আপনার দোকান থাকলে পাইকারি শার্ট নেওয়া সহজ। আমাদের দোকান শহরের ভেতরেই, রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। অর্ডারের আগে কিছু জানার থাকলে ফোন করুন: 01851-722716। অর্ডার দিতে হয় এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে, তাতে পাইকারি দাম, সাইজ সেট আর হিসাব সব এক জায়গায় থাকে।

চট্টগ্রাম বিভাগ ও সারা দেশে ডেলিভারি

চট্টগ্রাম শহরের বাইরে কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির দোকানদাররাও পাইকারি শার্ট নিতে পারেন। ঢাকাসহ দেশের অন্য সব জেলাতেও কুরিয়ারে পাঠানো হয়। ডেলিভারি চার্জ কুরিয়ার থেকে জেনে অর্ডারের পর জানিয়ে দেওয়া হয়।

আগে ডিজাইন দেখে নিন

রেজিস্ট্রেশনের আগেই সব পাইকারি ডিজাইনের ছবি এক পাতায় দেখা যায়: পাইকারি শার্টের ক্যাটালগ। পছন্দ হলে ওপরের ফর্মে রেজিস্ট্রেশন করুন, অনুমোদনের পর প্রতিটি ডিজাইনের পাইকারি দাম দেখতে পাবেন।

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন

পাইকারি কারা নিতে পারবেন?
দোকানদার, ব্যবসায়ী ও অনলাইন সেলাররা। দোকানের কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়।

পাইকারি দাম কোথায় দেখব?
অনুমোদনের পর লগইন করলে পাইকারি পণ্য ও দাম দেখা যাবে।

ন্যূনতম অর্ডার কত?
২০ পিস। একাধিক ডিজাইন মিলিয়েও ২০ পিস হলেই হবে।

ঢাকায় পাঠানো যায়?
হ্যাঁ, ঢাকাসহ সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়।

ডেলিভারি চার্জ কত?
কুরিয়ার থেকে জেনে অর্ডারের পর আমরা জানিয়ে দেব।

পেমেন্ট কীভাবে?
bKash বা Nagad-এ অগ্রিম পাঠিয়ে Transaction ID দিতে হয়।

চট্টগ্রামে পাইকারি শার্ট কোথায় পাওয়া যায়?
Bunonika-র দোকান চট্টগ্রামের টেরি বাজারে, গুলফাম টাওয়ারে। পাইকারি অর্ডার নেওয়া হয় এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের মাধ্যমে।

টেরি বাজারের দোকান কখন খোলা থাকে?
দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। আসার আগে 01851-722716 নম্বরে ফোন করে নিতে পারেন।

চট্টগ্রামের বাইরে থেকে পাইকারি নেওয়া যায়?
হ্যাঁ। কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠানো হয়।